চিনির দাম না কমার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

চিনির দাম না কমার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

আমদানি নির্ভর চিনির শুল্ক কমানোর পরও ডলারের দাম বেশি থাকায় বাজারে নিত্যপণ্যটির দাম কমেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

চিনির আমদানি শুল্ক কমানোর পরও দাম না কমার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ডলারের মূল্য আমাদের নিয়ন্ত্রণে নেই। যেসব পণ্য আমদানি করতে হয়, সেগুলো আন্তর্জাতিক বাজার বা ডলারের মূল্যের ওপর নির্ভর করে। আমরা চাইলেও সেগুলোর মূল্য নির্ধারণ করে দিতে পারি না। আমরা যেটি পারি সেটি হলো শুল্ক কমাতে। যেমন চিনির দাম কমাতে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ায় দামে কোনো প্রভাব পড়েনি, বরং বেড়েছে।

ফলে চিনির আমদানি শুল্ক কমানোর সুফল ভোক্তারা পাননি বলে জানিয়েছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme