চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অনিশ্চিত এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অনিশ্চিত এমবাপ্পে

অনলাইন ডেস্ক:

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অংশগ্রহন নিয়ে অনিশ্চয়তার সৃস্টি হয়েছে। হাঁটুর ইনজুরির কারণে গতকাল ফ্রান্স জাতীয় দলের হয়ে জার্মানীর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। ম্যাচে জার্মানীর কাছে ২-১ গোলে হেরে গেছে লেস ব্লুজরা। ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কের ওই ম্যাচে চোটের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে এমবাপ্পেকে।

ম্যাচ হারের পর এমবাপ্পের সাইডলাইনে বসে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম বলেন, টেন্ডন সমস্যার কারণে বিড়ম্বনায় পড়েছেন কিলিয়ান। শুরুতে থাকতে না পারায় ম্যাচে আর তাকে নেয়া হয়নি।

বিশ্বকাপের পর শেষ ৫টি ম্যাচে জয়ের বিপরীতে এই প্রথম পরাজয় দেখল ফ্রান্স। ইউরো বছাইয়ের ওই ৫ ম্যাচের সবকটিতেই সরাসরি জয় পেয়েছে দেশ্যমের শিষ্যরা। সর্বশেষ গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ফ্রান্স। যার ফলে আগামী বছর মহাদেশীয় টুর্নামেন্টের চুড়ান্ত আসরে খেলার দ্বারপ্রান্তে পৌছে গেছে লেস ব্লুসরা। তবে এই মুহুর্তে হুমকিতে পড়েছে এমবাপ্পের আশু ভবিষ্যৎ।

পিএসজির হয়ে নিস ও ডর্টমুন্ডের বিপক্ষে এমবাপ্পের খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রীতি ম্যাচ পাস কাটানো সহজ হলেও সামনে বেশ কয়েকটি গুরুত্বপুর্ন ম্যাচ অপেক্ষা করছে এমবাপ্পের জন্য। বিশেষ করে আগামী মঙ্গলবার পার্ক দেস প্রিন্সেসে ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ক্লাব কোচ লুইস এনরিখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme