জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে: আইজিপি

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে: আইজিপি

নিউজ ডেস্ক:


বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে ইতোমধ্যেই বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। বুধবার সকালে রাজারবাগে আইজি ব্যাজ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’

নিরীহ ও অসহায়দের যেকোনো সমস্যার সমাধান যেন থানাতেই করে দেওয়া হয় সেই আহ্বানও জানান আইজিপি।

পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে চান বলেও জানান পুলিশ প্রধান। বলেন, ‘দেশের নাগরিকেরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme