জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০১ পদে নিয়োগ

জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০১ পদে নিয়োগ

ফাইল ছবি

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৯ ধরনের শূন্য পদে মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সোমবার (১০ নভেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৭টি।

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে গতিসম্পন্ন হতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: হাউসকিপার।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: এভি অপারেটর।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ্রিড বিদ্যুৎকেন্দ্র পরিচালনার অন্যূন ৩ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: নিরাপত্তাপ্রহরী।

পদসংখ্যা: ৪০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: ওয়ার্ড বয়।

পদসংখ্যা: ১৮টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: বাবুর্চি বা সহকারী বাবুর্চি।

পদসংখ্যা: ১৩টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। রান্নার কাজে অন্যূন ১ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৫।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme