জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধিঃ


“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা । শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এই মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী।

জেলা প্রশাসন ও বন বিভাগ, জয়পুরহাটের যৌথ আয়োজনে এবং সামাজিক বন বিভাগ, বগুড়ার সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

মেলা উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন শেষে মেলা প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আয়োজিত এই মেলা আগামী ২৭ জুলাই পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme