জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সাধারণ সম্পাদক সবুজ

জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সাধারণ সম্পাদক সবুজ

জয়পুরহাট থেকে মাহফুজুর রহমান রিভু


বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে ক্লাবের এক জরুরী সাধারণ সভায় অধিকাংশ সদস্যদের মতামতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় বাকিসব পদ ঠিক রাখা হয়।

পদাধিকার বলে নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সিনিয়র সাংবাদিক মাশরেকুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ।

সভাপতি ও সাধারণ সম্পাদকের বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও অর্থনৈতিক লেনদেনে অসংগতি প্রমানিত হওয়ায় সকল সদস্যদের মতামতে এই সিদ্ধান্ত নেয় জয়পুরহাট প্রেসক্লাবের অধিকাংশ সদস্যরা।

এসময় দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ওই জরুরী সাধারণ সভায়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme