জায়েদ খানের পাগলামি ইদানীং বেড়ে গেছে: হিরো আলম

জায়েদ খানের পাগলামি ইদানীং বেড়ে গেছে: হিরো আলম

বিনোদন ডেস্ক:

সম্প্রতি শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খানের একটি ডিগবাজির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। জায়েদ খানের সমালোচনা করে হিরো আলম বলেছেন, ‘জায়েদ খান আগে এরকম করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে তার। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। আমার থেকে কাজের অভিজ্ঞতা তার বেশি, আমার একটু কম হতে পারে।

কিছুদিন আগে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর ডিবি পুলিশ কার্যালয়ে যান হিরো আলম। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, দুবাই গেছিলাম আমি। আরাভ খানের শো রুম উদ্বোধন করেছি। সেখানে আমাকে সে বলতেছিল যে, জায়েদ খান তো নকল করে তোমাকে। সে তোমার ডিগবাজি নকল করে।

হিরো আলম বলেন, তাকে আমি বললাম যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme