জিম্মি জাহাজের নাবিকদের মুক্ত করতে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

জিম্মি জাহাজের নাবিকদের মুক্ত করতে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:


পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র নাবিকরা ভালো আছেন। তাদের খাবারের সংকট নেই। জিম্মি জাহাজ ও নাবিকদের মুক্ত করতে আলোচনা চলছে।

শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিম্মি নাবিকরা জাহাজটির কেবিনেই আছেন এবং ভালো আছেন। তাদের খাবারেরও কোনো সংকট নেই। জাহাজ ও নাবিকদের উদ্ধারে জোরদার আলোচনা চলছে। আমরা আশা করছি শিগগিরই জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে পারবো।’

গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার জিফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme