জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

প্রতিকী ছবি

দেশে গত জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৪৪ জন নারী এবং ৫৬টি শিশু। মোট নিহত ব্যক্তির প্রায় এক-তৃতীয়াংশই মোটরসাইকেলের চালক বা আরোহী। এ ছাড়া পথচারী হিসেবে প্রাণ হারিয়েছেন ৯১ জন। যা মোট নিহতের ২০ দশমিক ৭৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, অর্থাৎ ১৩ শতাংশ।

এ ছাড়া জুন মাসে ৯টি নৌ দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। একই সময়ে ২১টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৭ জন।

রোববার (৫ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ইলেকট্রনিক মিডিয়া এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহত ব্যক্তির প্রায় ৩১ শতাংশ। এ ছাড়া বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন এবং পথচারী নিহত হয়েছেন ৯১ জন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, থ্রি-হুইলারের (ইজিবাইক, সিএনজি, অটোরিকশাসহ) যাত্রী নিহত হয়েছেন ১১২ জন। বাসের যাত্রী নিহত হয়েছেন ২৭ জন এবং ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলির আরোহী নিহত হয়েছেন ৩৭ জন।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এরপর জাতীয় মহাসড়কে ১৫১টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের সড়কে ৫৭টি দুর্ঘটনা ঘটেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme