জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বাইডেন ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এদিন সন্ধ্যায় ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’-এক ভোজসভার আয়োজন করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এখানে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে  এই সংবর্ধনার কথা সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রীর মেয়ে এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

ভোজসভায় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন। বাসস

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme