জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পুরানাপৈল বাজার গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির উদ্যোগে ৩৫০ জন গৃহনির্মাণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুরানাপৈল ধানাহাটির মোড় নাসিরুদ্দিনের চাতালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
এসময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মজিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের, কার্যনির্বাহী আব্দুল আলীম, জেলা কৃষকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান আলী মন্ডল ও স্থানীয় ইউপি সদস্য তারাকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরানাপৈল গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির সভাপতি লেবু মন্ডল ও সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন জালাল।
এছাড়া এ অনুষ্ঠানে ফ্রি র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। সাইকেলসহ মোট ৪১টি পুরষ্কার দেওয়া হয়। অন্যদিকে জলাটুল গ্রামের নির্মাণশ্রমিক নুরুল হক মারা যাওয়ায় তার পরিবারকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয় সমিতির পক্ষ থেকে।
Leave a Reply