জয়পুরহাটে মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জয়পুরহাটে মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট স্টেডিয়ামে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রসাশক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, টুর্নামেন্টের আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর মোস্তাক ।

খেলার প্রথম দিনে ভাদসা ইউনিয়ন একাদশ ২-০ গোলে পাঁচবিবি পৌরসভা একাদশকে পরাজিত করে। এ টুর্নামেন্টে মোট ৩৭ টি দল পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে। খেলাটি উপভোগ করতে আসেন হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme