সেলিম হোসেন, জয়পুরহাট
জয়পুরহাট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহার বাবা রাখাল চন্দ্র সাহা মারা গেছেন। সোমবার বেলা ২ টায় জয়পুরহাট জেনারেল হসপিটালে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
অদ্য রাত্রি ১১টায় কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
Leave a Reply