ঝামেলা করে আ.লীগ কোনোভাবেই টিকতে পারবে না: মির্জা ফখরুল

ঝামেলা করে আ.লীগ কোনোভাবেই টিকতে পারবে না: মির্জা ফখরুল

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবে বিএনপির ১১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থায়ী কমিটির নেতাদেরও ছাড় দেয়া হয়নি। এখন আর ঝামেলা করে আওয়ামী লীগ কোনোভাবেই টিকতে পারবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দেবেন কোনো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা আপনাদের আর দেখতে চায় না।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে একটি জায়গায় নিয়ে এসে নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দেবে। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন চাই।

তারেক রহমানকে হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, আল্লাহ তাদেরও একই অবস্থা তৈরি করেছে।

এসময় বিএনপি নেতাকর্মীদের নামে সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme