নিউজ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি শপথ নেন। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথবাক্য পাঠের পর শপথ বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ শপথের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন। আর টানা চতুর্থবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল তার দল আওয়ামী লীগ।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এর আগে শপথ নিতে সন্ধ্যায় বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply