টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অনলাইন ডেস্ক:

আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি ছুটি। এরপরের দুইদিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর-শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একটানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এটি নির্ভর করছে চাঁদ দেখা সাপেক্ষে।

আরবি মাসের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়েছে।

আর সফর মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ১২ রবিউল আউয়াল হবে ২৭ সেপ্টেম্বর (বুধবার)। সেক্ষেত্রে একটানা তিনদিন ছুটি পাবেন না সরকারি চাকরিজীবীরা।

আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme