টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:


দুদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও সফরে তিনি স্থানীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি শেষ করেছে। এরই মধ্যে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধন করা হয়েছে। নেতাকর্মীর মধ্যে বইছে আনন্দের বন্যা।

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। এ দিন নিজ বাড়িতে রাতযাপন শেষে পরের দিন শুক্রবার সকালে তিনি নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে তার মতবিনিময় কর্মসূচি রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme