টেলিটকের বকেয়া ৫ হাজার কোটি টাকা আদায়ের নির্দেশ প্রতিমন্ত্রীর

টেলিটকের বকেয়া ৫ হাজার কোটি টাকা আদায়ের নির্দেশ প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক:


রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ ৫ হাজার ৩০০ কোটি টাকা বকেয়া পড়ে আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।

এই বকেয়া টাকা আদায়ের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার বিটিআরসিতে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতিবিষয়ক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় জুনাইদ আহমেদ পলক বলেন, টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে অ্যাকটিভ শেয়ার কার্যকর করতে হবে। এতে বিরাট অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme