ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি

অনলাইন ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি পুলিশ কর্মকর্তারা হলেন উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী কমিশনার মুহাম্মদ রাইসুল ইসলাম, এসি মো. রওশন আলী ও ডিবি গুলশানের এসি জ্যোতির্ময় সাহা।

এসি মুহাম্মদ রাইসুল ইসলামকে সচিবালয়ের নিরাপত্তা বিভাগে, একই স্থানের সহকারি কমিশনার মো. রওশন আলীকে ট্রাফিক বিভাগের রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে (এডমিন) এবং ডিবি গুলশানের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহাকে উত্তরা বিভাগের উত্তরা জোনে বদলি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme