ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭ জন

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রামের বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা বিভাগের বাহিরে ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন এবং খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮৯২ জন ছাড়পত্র পেয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme