নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন এবং খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রংপুর বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
Leave a Reply