ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু

নিউজ ডেস্ক:

দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কোনোমতেই থামছে না ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন সাতজন, বাকি ছয়জন ঢাকা সিটির বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২৯১ জন। তাদের মধ্যে ঢাকায় ৯২০ এবং ঢাকার বাইরে এক হাজার ৩৭১ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩৩ জনে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme