নিউজ ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনই ঢাকার বাসিন্দা।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৫৯ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৫৫৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
Leave a Reply