ডেঙ্গুতে একদিনে ২১ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ২১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

চলতি বছর দেশে এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রন্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১৮ জনে। মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৭ জনই ঢাকার।

এ ছাড়া এক দিনে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৩৫২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯৮২ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭০ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৭ জন। এর মধ্যে ঢাকার ৮৮০ জন ও ঢাকার বাইরে ১ হাজার ১৬৭ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme