নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এসময়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। আক্রান্তদের মধ্যে ১২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৯ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৪৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন। এখন পর্যন্ত মোট মৃত্যুর ১৭টি হয়েছে এই এলাকায়। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মৃত্যু হয়েছে ৩ জনের। বাকি মৃত্যুগুলো ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ৬৪ জন আর বাকি ৭২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
Leave a Reply