ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে

ডেস্ক রিপোর্ট:


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১১ জন ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও উত্তর সিটি করপোরেশনে চারজন রয়েছেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩০ জন। আক্রান্তদের মধ্যে ৮৪২ জন পুরুষ ও ৪৮৮ জন নারী রয়েছেন। একই সময় ডেঙ্গুতে মারা গেছেন ১৭ জন। মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme