নিউজ ডেস্ক:
দেশজুড়ে চলমান তাপদাহের কারণে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তাপদাহে আগামীকাল খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
Leave a Reply