ঢাকায় আসবেন শাহরুখ খান?

ঢাকায় আসবেন শাহরুখ খান?

বিনোদন ডেস্ক:



২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আগমন করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৪ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন এই নায়ক।

সম্প্রতি গণমাধ্যমে শাহরুখকে নিয়ে আসার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। তার হাত ধরেই প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন কিং খান। সেই স্বপন চৌধুরী চাইছেন ২০২৪ সালেই শাহরুখকে আবারও বাংলাদেশে নিয়ে আসতে।

অন্তর শোবিজের কর্ণধার বলেন, শাহরুখ খানকে বাংলাদেশে আমরাই নিয়ে এসেছিলাম। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। যেহেতু তিনি খুবই ব্যস্ত তারকা, আশা করছি তার শিডিউল মিললে চলতি বছরই তাকে ঢাকায় দেখতে পাবেন ভক্তরা।

স্বপন চৌধুরী মনে করেন, বর্তমানে শাহরুখ খানের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। বিশেষ করে তার পরপর তিনটি সিনেমা সুপারহিট তকমা পাওয়ায় বাংলাদেশেও কিং খানকে ঘিরে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। সে কারণে চলতি বছরেই বলিউড বাদশাহকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। তবে শাহরুখ খানের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা বক্তব্য নিশ্চিত করা যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme