ঢাবিতে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাবিতে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন ডেস্ক:


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু হল, বিজয়-৭১ ও জিয়াউর রহমান হলে সোমবার (১৫ জুলাই) সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহকারী সমন্বয়ক মাহিন সরকার আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, ঘটনার সময় উভয় পক্ষকে লাঠিসোঁটা হাতে দেখা গেছে। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৪টা ১০ মিনিট) ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

বিজয়-৭১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, হলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নজরে রাখছি।

এদিকে, মল চত্বরেও কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আন্দোলনকারীরা ভিসি চত্বরে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের মল চত্বরে অবস্থান নিতে দেখা গেছে।

শাহবাগ থানার ওসি (অপারেশন) আরশাদ হোসেন বলেন, ঘটনার কারণ বা হতাহতের খবর এই মুহূর্তে বলতে পারছি না। এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে আছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme