তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এছাড়া স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

বুধবার (১ জুলাই) জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বৃষ্টিপাতের কারণে জুলাই মাসে দেশের প্রধান নদ-নদীর পানিসমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। ভারি বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme