নিউজ ডেস্ক:
আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। কমছে শীতের প্রভাব বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে ঝরবে বজ্রসহ বৃষ্টি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
পূর্বাভাস বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ সময় সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত হতে পারে। এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply