তৃতীয় ধাপে ১৩০ জনের প্রার্থিতা প্রত্যাহার

তৃতীয় ধাপে ১৩০ জনের প্রার্থিতা প্রত্যাহার

অনলাইন ডেস্ক:


উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ১৩০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী রয়েছেন।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয় প্রার্থী; তাদের মধ্যে ভাণ্ডারিয়ার সব পদের প্রার্থী, গোসাইরহাটে ভাইস চেয়ারম্যান এবং সোনাগাজী ও দাগনভুঞা উপেজলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা রয়েছেন।

সোমবার (১৩ মে) নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এ তথ্য জানান। এদিন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপে আগামী ২৯ মে ১১২টি উপজেলা পরিষদে এবং ২১ মে দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme