দুই-একদিনের মধ্যেই নির্বাচনের তফসিল: প্রধানমন্ত্রী

দুই-একদিনের মধ্যেই নির্বাচনের তফসিল: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দুই একদিনের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সময়ে চলমান অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার একদিনে ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। ২৪টি মন্ত্রণালয়ের আওতাধীন এসব প্রকল্পের ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে অস্ত্র হাতে নিয়ে ডিক্টেটর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে হত্যাকারীদের সমাজে প্রতিষ্ঠিত করে এবং বিচারের হাত থেকে মুক্ত রাখে। যুদ্ধাপরাধীদের যাদের বিচার বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তাদের বিচার বন্ধ করে মুক্ত করে দেয়, যারা পাকিস্তানে চলে গিয়েছিল তাদের পাকিস্তান থেকে ফিরিয়ে এনে রাজনীতিতে পুনর্বাসন করে। আজকে বাংলাদেশের ভোট নিয়ে যে খেলা, তার সেই ‘হ্যাঁ’ ‘না’ ভোটের ইতিহাস; সেখানে ‘না’ বাক্সই কেউ পায়নি। একাধারে সেনাপ্রধান, রাষ্ট্রপতি আবার সংবিধান লঙ্ঘন করে নির্বাচন, নির্বাচনে একশোর উপরে ভোট ছিল। ক্ষমতায় বসে দল গঠন করে সেই দলকে জিতিয়ে সংবিধানকে মার্শাল ল’ দ্বারা সংশোধন করেছিল, সেইগুলিকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় সংসদে ভোট চুরির যে কালচার, ডাকাতির যে কালচার, সেই কালচারটা শুরু করে। জনগণের ভোট কেড়ে নিয়ে সেই পার্লামেন্ট তৈরি করে।

আমি ধন্যবাদ জানাই আমাদের উচ্চ আদালত এইভাবে ক্ষমতা দখল অবৈধ ঘোষণাই করেছেন। শুধু তাই নয়, একটি নির্বাচিত জনপ্রতিনিধি আরেকটি নির্বাচিত জনপ্রতিনিধির হাতেই ক্ষমতা হস্তান্তর করবে, এর বাইরে কেউ সরকারে আসতে পারবে না, এলে তাদের সাজা হবে। হাইকোর্টের রায় অনুযায়ী আমরাও সংবিধান সংশোধন করি, আমাদের সংবিধানের সপ্তম অনুচ্ছেদে হাইকোর্টের রায় অনুযায়ী আমরা তা সংশোধন করেছি, গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজকে যেহেতু আমাদের নির্বাচনে ঘনিয়ে এসেছে, হয়তো দুই একদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনী তারিখ সময় ঘোষণা দেবে। আজকে আমরা এজন্যই এখানে উপস্থিত হয়েছি, যেহেতু ডিজিটাল সুবিধা আছে, যে কাজগুলো আমরা করলাম সেগুলো উদ্বোধন করতে। তার পেছনে একটু কারণ বলি, ’৯৬ সালে অনেকগুলি কাজ করেছি। তখন কিন্তু সব উদ্বোধন করতে পারিনি, হয়তো যে সরকার এসেছে, সরকার গঠন করার এক মাসের মধ্যেই সেই গাবখান ব্রিজ উদ্বোধন করার সময় খালেদা জিয়া বক্তব্য দিচ্ছে, এই সরকার কোনো কাজই করেনি, কোনো উন্নয়ন করেনি। মানে তিনি এক মাসের মধ্যে এই ব্রিজ তৈরি করে ফেলেছেন! গাবখান ব্রিজ বিশাল একটা নদী সেই নদীর উপর দিয়ে সেই ব্রিজ। এ রকমই অনেক কিছু শুনতে হবে যে, আমরা কিছুই করিনি। এবার আমরা যেটুকু কাজ করেছি, সেটুকু উদ্বোধন করব এই হলো বাস্তবতা। সেজন্যে আজকের এই আয়োজন যেগুলো বাকি আছে সেগুলো অন্তত করে দিয়ে যাই। আর তারপরে যখন ইলেকশন হবে জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয়, আবার আসব আর না দিলে আমার কোনো আফসোস থাকবে না। কারণ আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি, এটুকু করতে পেরেছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme