দুই দিনে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি

দুই দিনে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি

অনলাইন ডেস্ক:

আলুর অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত দুই দিনে ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত পরশুদিন আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার ও বুধবার দুইদিনে এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এরআগে মঙ্গলবার দেশের সব কোল্ড স্টোরেজ থেকে, সরকার নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আজ থেকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ডিসিদের চিঠিও দেওয়া হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme