দুই ‍বিভাগে কমতে পারে রাতের তাপমাত্রা

দুই ‍বিভাগে কমতে পারে রাতের তাপমাত্রা

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


দেশের দুই বিভাগে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আর দেশের অন্যত্র সামান্য বাড়তে পারে। তবে সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়বে।

এ ছাড়া বুধ থেকে শুক্রবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। পরদিন শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme