দেশকে অচল করার পায়তারা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে অচল করার পায়তারা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

দেশকে অচল করার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, নির্বাচন আসলেই অগ্নি সন্ত্রাসের মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত করে দেশকে অচল করার পায়তারা চলে। এসব দেশের মানুষ ভালোভাবে বুঝে গেছে।

রবিবার দুপুরে ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে, জ্বালাও পোড়াও করতে পারে। ধ্বংস করার জন্য তারা রয়েছে, উন্নয়নের জন্য নেই। বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। প্রধানমন্ত্রী যা অঙ্গীকার করেছেন তার প্রত্যেকটা করে দেখিয়েছেন। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে নিয়ে যাওয়া।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme