শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নয়ন নাকি ধ্বংস চায়। দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে হলে জনগণকে নৌকার পক্ষেই রায় দিতে হবে।
শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ডা. দীপু মনি বলেন, উনারা রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অনুসারীদের দিয়ে উপাচার্যের কক্ষ দখল করেছিলেন। তারা সব কিছু তাদের হিসাব দিয়ে বিবেচনা করেন। যারা নর্দমার কীট, তাদের নজরটাও নর্দমায় থাকে।
Leave a Reply