দেশে আইপিএল সম্প্রচার নিয়ে সর্বশেষ যা জানা গেলো

দেশে আইপিএল সম্প্রচার নিয়ে সর্বশেষ যা জানা গেলো

ফাইল ছবি

গত অন্তর্বর্তী সরকারের সময়েই দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল সম্প্রচারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কিন্তু শনিবার কয়েকটি গণমাধ্যম আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংবাদ প্রকাশ করলে এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তারা জানিয়েছে, বিগত সরকারের সিদ্ধান্ত এখনও বহাল আছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মূলত বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ সিদ্ধান্তটি নিয়েছিল গত অন্তর্বর্তী সরকার। গত ৫ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনও যৌক্তিক কারণ জানা নেই।

ওই চিঠিতে আরও বলা হয়, এমন সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই অবিচারের প্রতিবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের কোনও খেলা বা সংশ্লিষ্ট কোনও অনুষ্ঠান সম্প্রচার না করার জন্য কঠোর অনুরোধ জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme