দেশে এসেছে ভারতীয় ডিম

দেশে এসেছে ভারতীয় ডিম

অনলাইন ডেস্ক:

এবার ভারত থেকে ডিমের প্রথম চালান দেশে এসেছে। একটি ডিমের দাম শুল্কসহ পড়েছে ৭ টাকা ২৩ পয়সা। সোমবার একটি ট্রাকে করে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এই ডিম বাংলাদেশে ঢুকেছে।

যে প্রতিষ্ঠান এই ডিম নিয়ে এসেছে, তাদের আমদানির অনুমতি ছিল এক কোটির। প্রথম চালানে তারা ডিম নিয়ে এসেছে ৬১ হাজার ৯৫০টি। স্থলবন্দরের প্রক্রিয়া শেষে রোববার রাত ১০টার দিকে ডিমের ট্রাক বন্দর ছাড়ে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ও ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেওয়ার পর এর প্রথম চালান হিসেবে ঢাকার বিডিএস করপোরেশন ভারতীয় মালবাহী একটি ট্রাকে ৬১ হাজার ৯৫০টি ডিম আমদানি করেছে, যার প্রতিটির আমদানিমূল্য পড়েছে ৫ টাকা ৪৩ পয়সা। শুল্ক ১ টাকা ৮০ পয়সা।

সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় অংশের পরিবহণ খরচ। তাতে মোট দাম পড়েছে ৭ টাকা ২৩ পয়সা। এরপর দেশের অংশের পরিবহণ খরচসহ অন্যান্য খরচ যোগ হবে।

যশোরের বেনাপোল স্থলবন্দরের দায়িত্বপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. রেজাউল করিম বলেন, গতকাল সন্ধ্যায় একটি ট্রাকে করে ভারত থেকে ডিমের প্রথম চালান এসেছে। ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশের ট্রাকে ওই ডিম রাত ১০টার দিকে বন্দর ছেড়ে গেছে।

ডিম আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট এমই এন্টারপ্রাইজের প্রতিনিধি সৈয়দ মহিদুল হক বলেন, এক কোটি ডিম আমদানির অনুকূলে প্রথম চালানে ৬১ হাজার ৯৫০টি আমদানি করেছে ঢাকার একটি প্রতিষ্ঠান। শুল্কসহ প্রতিটি ডিমের আমদানিমূল্য সাত টাকার মতো পড়েছে। এর সঙ্গে পরিবহণ খরচ যুক্ত হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme