দেশে খাদ্যের কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বর্তমানে সরকারের গোডাউনে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই।’

বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। তাছাড়া আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই বলেও জানান খাদ্যমন্ত্রী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme