অনলাইন ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্ত্রী রাহাত আরা বেগমসহ শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।
কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য তাকে সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনিও সিঙ্গাপুরের র্যাফেলস হসপিটালে চিকিৎসা নেন।
Leave a Reply