অনলাইন ডেস্ক:
প্রাথমিকভাবে দেশের ৫০০ ইটভাটা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন।
সাবের চৌধুরী বলেন, এগুলো শুধু বন্ধ নয়, যাতে পরবর্তীতে আর চালু না হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ইটভাটা নিয়ে আমাদের একশ দিনের একটি কর্মসূচি আছে। অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেবো।
এ সময় তিনি বলেন, ফেনীর ইটভাটাগুলো নিয়ে আমি যতটুকু জানি, যখন ভাটাগুলো স্থাপন করা হয় তখন কোনো বসতি আশপাশে ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এখন হয়ে গেছে। এসব কারণে ইটভাটাগুলোর নবায়ন করা হচ্ছে না। এমতাবস্থায় আমরা ব্লকের প্যাকেজের দিকে যাচ্ছি। আমরা আশা করবো এখানে যারা ভাটার মালিক রয়েছেন, তারা সরকার থেকে প্যাকেজ গ্রহণ করে ব্লকের দিকে যাবেন।
Leave a Reply