দেড় লাখ পরিবারকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেড় লাখ পরিবারকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দারিদ্রসীমার নিচে বসবাসকারী ২ লাখ ৭২ হাজার ৩৯১টি পরিবারের নিবন্ধন তালিকাভুক্তি করা হয়েছে এবং ১ লাখ ৫১ হাজার ৪২৭টি পরিবারকে এসএসকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জনান।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ হেলথ কেয়ার ফাইনান্সিং স্ট্র্যাটেজি ২০৩২ প্রণয়ন করা হয়েছে। প্রণীত স্ট্র্যাটেজির অধীনে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রাথমিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে মার্চ, ২০১৬ থেকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) শীর্ষক পাইলট কার্যক্রম চলমান রয়েছে। এসএসকে-এর অধীনে টাঙ্গাইল জেলার সব (১২টি) উপজেলার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্যদের বিনামূল্যে আর বিভাগে অধিকৃত রোগী সেবা কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ আরও ৬টি জেলায় (বরগুনা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও বারিশাল) এসএসকে সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme