দ্বিতীয় দফায় কমল ডলারের দাম

দ্বিতীয় দফায় কমল ডলারের দাম

অনলাইন ডেস্ক:

সঙ্কটের মধ্যেই ডলারের দর আরও ২৫ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা আজ বুধবার (২৯ নভেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়। জানা গেছে, বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও প্রবাসীদের ধরে রাখা ডলার বাজারে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে রোববার ইসলামী বাংলাদেশ থেকে ৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যাংকটি নিজের আমদানিকারকের অর্থ পরিশোধ করতে পারছে না।

এদিকে এবিবি-বাফেদা দর কমানোর ঘোষণা দিলেও ব্যাংকগুলো এখনও ১২০-১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। এ ছাড়া খোলাবাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে ১২২ থেকে ১২৪ টাকায়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme