দ্রব্যমূল্য শিগগিরই নিয়ন্ত্রণে আসবে: ওবায়দুল কাদের

দ্রব্যমূল্য শিগগিরই নিয়ন্ত্রণে আসবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক


দ্রব্যমূল্য শিগগিরই নিয়ন্ত্রণে আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো মন্ত্রিসভা নিয়ে কাজ শুরু করেছেন।

শনিবার রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি ও গণতন্ত্র’সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এই কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, চীন, রাশিয়া ও ভারত বন্ধু হলেও আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করবে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গয়েশ্বর বাবু আজ পল্টনে হাজির হয়েছেন, কোথায় ছিলেন এতদিন। বলেছিলেন, আমরা অলিগলি খুঁজে পাব না। এখন গয়েশ্বর বাবু অলিগলি খুঁজে পাচ্ছেন না।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme