ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করা আমাদের দায়িত্ব : ড. ইউনূস

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করা আমাদের দায়িত্ব : ড. ইউনূস

পুরনো ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। আজ শনিবার (১০ আগস্ট) রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। ধর্ম-বর্ণ নির্বিশেষে রক্ষা করা সবার দায়িত্ব।

ড. ইউনূস বলেন, আবু সাঈদসহ সবার সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আবু সাঈদ বাংলাদেশের সব পরিবারের সন্তান।

অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা আবু সাঈদকে মনে রাখবে এবং তার মতো হওয়ার অঙ্গীকার করবে। তিনি আরও বলেন, ‘তারা বলবে, আবু সাঈদের মতো আমিও ন্যায়ের জন্য লড়াই করব।’

প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদ এখন দেশের প্রতিটি ঘরে ঘরে আছে। তিনি বলেন, শহীদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। কোনো ধরনের অরাজকতা যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা সবাই এই মাটির সন্তান, আমরা সবাই আবু সাঈদ।

অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, ‘এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং আবু সাঈদের মতো অবস্থান নিতে হবে।’

বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে সবার প্রতি অনুরোধ জানান নোবেলজয়ী ইউনূস। তিনি বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের সন্তান।’ তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ।

প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদ এমন বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, সবাইকে রক্ষা করুন, আর যেন কোনো নৈরাজ্য না হয়।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme