নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

Sangsad

নিউজ ডেস্ক


নতুন মন্ত্রিসভার শপথ হবে আগামী বৃহস্পতিবার। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আজ মঙ্গলবার বিকালে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা কাল বুধবার শপথ নেবেন। কাল সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ও স্পিকারের ব্যক্তিগত সচিব কামাল বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

এই নির্বাচনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। তবে আজকের মধ্যেই গেজেট প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme