নাজমুলকে অব্যাহতি, বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পেলেন যিনি

নাজমুলকে অব্যাহতি, বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পেলেন যিনি

অবশেষে ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি একের পর মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এম নাজমুল ইসলাম। তার একাধিক মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে তার বক্তব্য গোটা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষাপটে কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ জানান এবং তার পদত্যাগের দাবিও ওঠে।

অবশেষে তাকে অব্যাহতি দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme