নারীদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে তৈরি করতে হবে : প্রধানমন্ত্রী

নারীদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে তৈরি করতে হবে : প্রধানমন্ত্রী

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে, তাদেরকে পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে তৈরি করতে হবে।’

জাতিসংঘের জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের তিন দশক পূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আজ বুধবার (১৫ মে) জনসংখ্যার বৈচিত্র এবং টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান।

রোহিঙ্গা ও ফিলিস্তিনে নারী-শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।’

জাতিসংঘের তহবিল এবং কর্মসূচি বিষয়ক সংস্থার (ইউএনএফপি) সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ, জাপান ও বুলগেরিয়া।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme