নিউজ ডেস্ক:
নির্বাচন কমিশন সবসময়ই স্বাধীন ছিল বলে উল্লেখ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে নবনির্মিত আব্দুল মজিদ কলেজে ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন কোনো দল বা আমাদের বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের। কোনো পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি এখানে-ওখানে বক্তৃতা দিলেই হবে না। দেশে আইন আছে, এটা সবার মানতে হবে।
তিনি বলেন, ঋণ খেলাপি একটা অপরাধ, এটা কারও ব্যক্তিগত বিষয় নয়, যারা ঋণ খেলাপি করেছে, তাদের বিরুদ্ধে ব্যাংক মামলা করবে। দেশে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দল হিসেবে জামাতের নিবন্ধন আছে কি না, এটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচনে অনিয়ম হবে, যে কেউ বললেই হবে না। গ্রামের সাধারণ মানুষ যারা ভোট দেবে, সাধারণ মানুষ যারা দেশের মালিক, তারা যদি বলে খারাপ, তাহলেই খারাপ নির্বাচন।
Leave a Reply